গভীর রাতে ৭টি ঘোড়া জবাই করে মাংস নিলেও, নিতে পারেনি তিনটির 

প্রকাশিত: ৩০ অগাস্ট, ২০২৬ ০১:৫৪:৪২

গভীর রাতে ৭টি ঘোড়া জবাই করে মাংস নিলেও, নিতে পারেনি তিনটির 

প্রজন্ম ডেস্ক:   টাঙ্গাইলের বাসাইলে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করে লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭টি ঘোড়া জবাই করে মাংস নিতে পারলেও তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাড়, চামড়া পড়ে দেখতে পাই। ধারণা করা হচ্ছে- অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গায় জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি, ৭টি  ঘোড়ার মাংস নিতে পেরেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে শুনতে পাই ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। আমরা কীভাবে বাজার থেকে গরুর মাংস কিনবো। গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। আমাদের ধারণা- রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করেছে। ভোর হয়ে গেছে এজন্য ৭টি ঘোড়ার মাংস নিতে নিয়ে তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ধারণা করছি- অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এখানে জবাই করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

এ সম্পর্কিত খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যাবে না লেবার পার্টি

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে সভা বর্জন করছে এবি পার্টি

গণভোটে জনগণের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়

আ.লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমীর

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

ভারী বৃষ্টিতে ডুবে দুর্ভোগে রাজধানীবাসী, দীর্ঘ যানজট

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ